1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতি দাবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বহরা, চৌমুহনী, আদাঐর, শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের একাংশসহ প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ শিক্ষা, চিকিৎসা ও নানাবিধ প্রয়োজনে মনতলা স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। উপজেলা সদর থেকে সবচেয়ে কাছাকাছি হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ মনতলার আশপাশে গড়ে ওঠা সরকারি কলেজ, বাণিজ্যিক ব্যাংক, এনজিওসহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারাও নিয়মিত এই স্টেশন ব্যবহার করেন।
বর্তমানে মনতলা রেলওয়ে স্টেশনে কেবল আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বিরতি রয়েছে এবং এ স্টেশনের জন্য মাত্র ২০টি আসন বরাদ্দ। ফলে বিপুল সংখ্যক যাত্রীকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে।
এ অবস্থায় স্থানীয়রা মনতলা রেলওয়ে স্টেশনে ঢাকা-সিলেটগামী পারাবত এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং সিলেট-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বিরতি কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনতলা রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা নিশ্চিতে পর্যাপ্ত অবকাঠামো ও প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। বরাদ্দকৃত আসনের তুলনায় চাহিদা প্রায় দশগুণ বেশি। তাই নতুন আন্তঃনগর ট্রেনের বিরতি কার্যকর হলে যাত্রীসেবা উন্নত হওয়ার পাশাপাশি রেলওয়ের রাজস্বও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com