1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সুনামগঞ্জের দুই খুদে ফুটবলারের পাশে তারেক রহমান – আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সার্বিক সংস্কারে খেলাধুলাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন।

তিনি বলেন, “৫ আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে বিএনপি সারা দেশে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে জিয়া ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করার কাজ অব্যাহত রয়েছে।”

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর ইউনিয়নের জয়নগর গ্রামে দুই প্রতিভাবান খুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনের গ্রামের বাড়িতে গিয়ে আমিনুল হক এসব কথা বলেন। এসময় তিনি দুই ক্ষুদে ফুটবলারের হাতে ফুটবল জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।

আমিনুল হক জানান, তাদের লেখাপড়া ও খেলাধুলায় অগ্রযাত্রার সার্বিক দায়িত্ব বিএনপি গ্রহণ করেছে। পাশাপাশি তাদের জন্য মাসিক আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, “আশির দশকে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি যেমন সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল, তেমনি আমরা খেলাধুলার ক্ষেত্রে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি নতুন কর্মসূচি চালুর চিন্তা করছি। বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের মাধ্যমে খেলাধুলায় প্রতিভাবান তরুণদের দায়িত্ব গ্রহণ করে তাদের বিকাশে সবধরনের সহায়তা দেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, মোঃ আখতার হোসেন,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা খুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com