1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩৩৮ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনী জেলার পরিবহন ব্যবসার বড় শিল্প এবং অন্যতম গণপরিবহন সিএনজি অটোরিকশার প্রকৃত মালিকদের নিয়ে প্রথমবার আত্মপ্রকাশ করলো ” সিএনজি মালিক সমিতি। সভাপতি মওদুদ আহম্মদ রনি, সাধারণ সম্পাদক দীন ইসলাম।

বুধবার দুপুরে রৌশন কমিউনিটি সেন্টারে জেলার সিএনজি মালিকদের উপস্থিতিতে কোষাধ্যক্ষ আবদুল্লাহ মিয়াজির সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও নির্বাহী সদস্য নজির আহম্মদ রতন, সভাপতি মওদুদ আহম্মদ রনি, সাধারণ সম্পাদক দীন ইসলাম, সিনিয়র সহ সভাপতি জাকের হোসেন স্বপন।
সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক আলাউদ্দিন রুমন। কমিটির নের্তৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, এই সমিতি সম্পুর্ন অরাজনৈতিক । মালিকদের অধিকার সংরক্ষণই প্রধান লক্ষ্য । শ্রমিক সংগঠনের মতো রাস্তায় দাঁড়িয়ে কোনো চাঁদা আদায় হবে না , বরং চাঁদাবাজি বন্ধে উদ্যোগ গ্রহণ করা হবে । সিএনজির স্থায়ী স্ট্যান্ডের দাবিসহ যানজট নিরসনে প্রশাসনকে সহযোগিতা, প্রয়োজনে শহরের গুরুত্বপূর্ণ মোড় মহিপাল, ট্রাংক রোড, সদর হাসপাতাল মোড়ে মালিক সমিতির পক্ষ থেকে লাইনম্যান নিয়োগ করা হবে । পরিচিতি সভায় জেলার দুই শতাধিক মালিক উপস্থিত ছিলেন ।

সভায় সর্বসম্মতিক্রমে মওদুদ আহম্মদ রনি কে সভাপতি ও দীন ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় । ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি জাকের হোসেন স্বপন, মো. মির হোসেন, মো.গোলাম আযম, সহ সাধারণ সম্পাদক আবদুল হালিম সুমন, ফজলুল হক, খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবির, সহ সাংগঠনিক সম্পাদক মির হোসেন মানিক, প্রচার সম্পাদক আবু আহাম্মদ, সহ প্রচার সম্পাদক মো.আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন রুমন, সহ দপ্তর সম্পাদক আনোয়ার উল্ল্যাহ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ মিয়াজি, সহ কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাইনউদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com