1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মৌলভীবাজারে নতুন রাজনৈতিক অধ্যায়: লেবার পার্টির মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

সংবাদ প্রতিবেদক: কাজল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।
আজ ৩১ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় পুরানা পল্টনের হোটেল গ্র্যান্ড তাজ-এ এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান (প্রথম পর্ব) মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন। এসময় তিনি বলেন, লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে শোষণ, বৈষম্য ও প্রতিহিংসামুক্ত ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

লেবার পার্টির আয়োজিত এ সংবাদ সম্মেলনে ১ম ধাপের দলীয় প্রার্থী তালিকায় মৌলভীবাজার সদর-রাজনগর (মৌলভীবাজার-৩) আসনে শাহ মাছুম বিল্লাহ ফারুকীর নাম ঘোষণা করেন দলীয় চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের সাবেক মহাসচিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সমাজসেবক, বাংলাদেশ লেবার পার্টির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক শাহ মাছুম ফারুকী আজ জাতীয় রাজনীতির অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছেন। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। তিনি মৌলভীবাজার সদর ও রাজনগরবাসীর কাছে আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com