1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মানি চেঞ্জারস এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ: দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানি চেঞ্জার্স ব্যবসায়ীদের অংশগ্রহণের মধ্য দিয়ে মানি চেঞ্জারস এসোসিয়েশন অব বাংলাদেশ (এমসিএবি)-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, ৩০ শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদন, অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থায়ী সম্পদ ক্রয় এবং এর অর্থায়ন ও বাস্তবায়ন, আগামী ৩০ শে জুন ২০০৬ তারিখে সমাপ্ত অর্থবছরে খসড়া বাজেট অনুমোদন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক (অডিটর) নিয়োগ ও বিবিধ।

শনিবার দুপুরে রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন (এমসিএবি)-এর মহাসচিব প্রকৌশলী গৌতম দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (এমসিএবি)-এর সভাপতি এমএস জামান।
সভায় জানানো হয় গত এক বছরে পর্যটন ব্যবসায় মন্দা চলায় দেশের মানি এক্সচেঞ্জগুলোর ব্যবসাতেও ধস নেমেছে।
সভায় ব্যবসায়ীরা একটি সুস্থ নির্বাচন এবং ব্যবসা মান বাড়ানোর ব্যাপারে মতামত দেন। একই সাথে নতুন ব্যবসায়ীদের রেজিস্ট্রেশনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের যে কঠোরতা তা কমিয়ে আনতে সহযোগিতা চেয়েছেন তারা। মানি এক্সচেঞ্জ কোম্পানি লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কোন রকমের হস্তক্ষেপ যাতে না হয় এই আশাবাদ ব্যক্ত করেন সাধারণ সদস্যরা।
এসময় মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বিরুদ্ধে সদস্যপদ নবায়নের নামে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ উঠলে সংগঠনের সভাপতি এস এম জামান লাইসেন্স নবায়নের কোন জটিলতা হলে তার দায়ভার নিবেন বলে উল্লেখ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com