1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মাদারীপুরে আওয়ামী লীগ নেতার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকায় এমদাদ হোসেন মাতুব্বর নামে এক আওয়ামী লীগ নেতার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। তিনি এলাকায় সাধারণ মানুষকে বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। তিনি এখনো আওয়ামী লীগের পদপদবী ব্যবহার করে স্থানীয়ভাবে সালিশ মিমাংসা করেও বানিজ্য করে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদ হোসেন মাতুব্বরকে দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার।
জানা গেছে, এমদাদ হোসেন মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়াও একই এলাকার মোশাররফ হোসেন মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, এমদাদ হোসেন মাতুব্বর এক সময় মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাজাহান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই ক্ষমতা বলে তিনি ঘটেকচর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদও বাগিয়ে নেন। তার এই ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন মামলা, হামলা ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলেও তিনি এখনো এলাকায় আগের মত দাপট দেখাচ্ছে। বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ বা অভিযোগ জানালেও তিনি এখনো পুলিশের ধরাছোয়ার বাহিরে রয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা এমদাদ হোসেন মাতুব্বর সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। তার দলীয় পদ থাকার পরেও তিনি যেহেতু এলাকায় প্রভাব বিস্তার করে থাকে তাহলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ দোসরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com