1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে প্রতিশ্রুতি আমিনুল হকের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে বিএনপি রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন’ শুরু করেছে। তিনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের শিক্ষা ও রাজনৈতিক সংস্কৃতিতে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তনের ধারা শুরু করেছেন। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক, সেখানে যেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে।”

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর ইসলামিয়া হাই স্কুলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতীতের প্রেক্ষাপট তুলে ধরে আমিনুল হক বলেন, “গত ১৭ বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা স্কুলের যেকোনো অনুষ্ঠানে এসে মঞ্চের চেয়ার দখল করে বসে থাকতেন। প্রধান শিক্ষক পর্যন্ত অনেক সময় বসার সুযোগ পেতেন না। আমরা সেই রাজনীতি আর করতে চাই না। শিক্ষক–শিক্ষিকাদের আমরা সর্বোচ্চ সম্মান দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব।”

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং শিক্ষক–শিক্ষিকাদের মর্যাদা আরও বাড়ানো হবে।

তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, “আগামীর শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে আরও গুণগত পরিবর্তন আসছে। শিক্ষক–শিক্ষিকারা যেন গর্ব ও উৎসাহ নিয়ে এই পেশায় থাকতে পারেন—এটাই আমাদের লক্ষ্য।”

গত ১৫ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন দাবি করে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ যেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—আমরা সেটিই চাই। সকালে ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে, নাস্তা খেয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।”

শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। “অর্থের অভাবে কোনো সন্তান যাতে শিক্ষার মান থেকে বঞ্চিত না হয়—আমরা সে বিষয়ে নজর রাখছি,” বলেন আমিনুল হক।

বিএনপি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন এবং নাগরিক সমস্যাগুলোর সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। “ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হতে পারলে এলাকার সব সমস্যার সমাধান হবে,” বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com