1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মুন্সিগঞ্জে ডিবির অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার বিপরীত পাশে লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সিগঞ্জের নির্দেশনায় এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় থাকা তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের কাছে থাকা ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
জব্দকৃত মাদকদ্রব্যের মোট ওজন প্রায় ৪০ হাজার মিলিলিটার এবং বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে ডিবি পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শমসের আলী (৩২),
মো. রানা (৩৮), ও অছির উদ্দিন (৪০)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, পদ্মা সেতু (উত্তর) থানায় এ ঘটনায় একটি এজাহার দাখিল করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com