1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টঙ্গিবাড়ীতে বাস শ্রমিকদের মারধর করায় বাস মালিক শ্রমিকদের ধর্মঘট, হাজার হাজার যাত্রীদের দুর্ভোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

বেপারী মোহাম্মদ তিতুমীর (মুন্সিগঞ্জ প্রতিনিধ) : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে বাস শ্রমিকদের মারধর করায় বাস মালিক শ্রমিকদের ধর্মঘট করায় হাজার হাজার যাত্রীদের দূর্ভোগের শিকার হচ্ছে । বুধবার থেকে আজ ২০শে নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘট করেছেন । জানাগেছে, ঢাকা বেতকা পরিবহন ও বলাকা পরিবহ এই দুই কম্পানীর পরিবহন সুনামের সাথে দির্ঘ ৩০ বছর যাবত টঙ্গিবাড়ী থেকে ঢাকা ফুলবাড়িয়া গুলিস্তান পর্যন্ত প্রতিদিন চলাচল করছে । ঢাকা বেতকা পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান মাসুদ শিকদার জানান, আমাদের দুই পরিবহনের প্রায় ৬০/ ৬৫ টি বাস প্রতিদিন চলাচল করছে । নাদিম ও রাসেল নামে তারা টঙ্গিবাড়ী এক্সপ্রেস নামে আমাদের গাড়ীর রং ব্যবহার করে ৫/৬ টি মিনিবাস রাস্তায় নামিয়ে যত্রতত্র রাস্তায় গাড়ী থাকিয়ে আমাদের রোডের যাত্রী জোর করে নিয়ে যায় । কিছু দিন পূর্বে গুলিস্তানে ঢাকা বেতকা পরিবহনের ড্রাইভার জনি শেখ, বাস স্টাফ সবুজ ও মুক্তারকে মারধর করে আমাদের বাসে বসে থাকা যাত্রীদেরকে জোর করে নিয়ে যায় । এ ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ করা হয়েছে । তারা এই রোডে বিশৃঙ্খলার সৃষ্টি করছে । আমরা আজ দুই দিন ধরে বাস চলাচল বন্ধ করে রেখেছি । একই ধরনের কথা বলছেন বাস পরিবহনের সহ- সভাপতি নূর হোসেন সরদার ও ঢাকা বেতকা পরিবহনের মালিক সমিতির কোষাধক্ষ সুবেদ ভাওয়াল । বাস ড্রাইভার সানাউল্লাহ বলেন, আমাদের তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমরা যেন এই রোডে বাস না চালাই । আমরা দুই দিন যাবত বাস চলাচল বন্ধ রেখেছি । টঙ্গিবাড়ী থানা ওসি সাইফুল আলম জানান, আমি দুই বাস মালিক সমিতির সদস্যদের ডেকেছি থানায় আসার জন্য ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com