1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পল্লবীতে আমিনুল হকের সমর্থনে বিএনপির গণমিছিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা–১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের সমর্থনে রাজধানীর পল্লবীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এ মিছিলের আয়োজন করে।

মিছিলটি পল্লবী এভিনিউ ফাইভ নাভানার সামনে থেকে শুরু হয়ে বটতলা, প্যারিস রোড, ঝুটপট্টি ও হোপ স্কুল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অরিজিনাল দশে পপুলার হাসপাতালের সামনে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

মিছিলে উপস্থিত থেকে আমিনুল হক ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি বলেন, জনগণের সমর্থনেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা উপস্থিত নেতাকর্মীদের মাঝে পৌঁছে দিতে আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com