1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তাইজুল গড়লেন এমন এক রেকর্ড, যা কোনো বাংলাদেশিই গড়তে পারেননি শেষ ২৫ বছরে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : জয় থেকে ৩ উইকেটের দূরত্বে আছে বাংলাদেশ। তবে তাইজুল ইসলামের অপেক্ষা ছিল মোটে ১ উইকেটের। মিরপুর টেস্টের শেষ দিনের শুরুতে আক্ষেপটা ঘুচে গেল তার। তাইজুল গড়লেন এমন এক রেকর্ড, যা কোনো বাংলাদেশিই গড়তে পারেননি শেষ ২৫ বছরে।

পঞ্চম দিন সকালে বাংলাদেশের উইকেট পেতে বেশ বেগ পেতে হয়েছে। ১৩ ওভার শেষেও উইকেটের দেখা পায়নি। এরপর তাইজুল ইসলাম আঘাত হানেন আইরিশ ইনিংসে।

তার একটু দ্রুতগতিতে করা বলটি গিয়ে আঘাত হানে অ্যান্ডি ম্যাকব্রাইনের প্যাডে। আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ম্যাকব্রাইন। সে রিভিউ অবশ্য তাকে রক্ষা করতে পারেনি। ২১ রানে ফেরেন তিনি।

আর তাতেই তাইজুল গড়ে ফেলেছেন রেকর্ডটা। ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। তাতে বাংলাদেশও পেল নতুন এক অভিজ্ঞতা। ২৫ বছরেও যে কোনো বাংলাদেশি টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁতে পারেননি। তাইজুলই প্রথমবারের মতো গড়লেন এই রেকর্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা ছিল ২৩৭টি। প্রথম টেস্টে ৫ আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ২৪৬-এ। আর এতেই সাকিবকে ছুঁয়ে ফেলেন বাঁহাতি এ স্পিনার। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে এবার তিনি ছুঁয়ে ফেললেন ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক।

৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com