1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে নবীন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বৃহস্পতিবার মিরপুর সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং যুবসমাজকে মাঠমুখী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি জানান, ধর্মীয় উপাসনালয়ের ইমাম–মুয়াজ্জিনসহ প্রধানদের জন্য মাসিক ভাতা এবং শিক্ষিত ইমামদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা ও নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, নির্বাচিত পরিবারকে মাসিক আর্থিক সহায়তা বা মৌলিক পণ্য সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, শফিকুল ইসলাম খান মিলটন, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com