1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকা–৫ এ জনসভায় জামায়াত মনোনীত প্রার্থী কামাল হোসেনের বক্তব্য

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ৬২ নং ওয়ার্ডে এক জনসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি দলের অতীত পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেন।

জনসভায় কামাল হোসেন দাবি করেন, কারাবন্দি অবস্থায় তিনি দলের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা প্রত্যক্ষ করেছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে এসব করেছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, “তারা বলছেন ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু আল্লাহ যাদের রাখেননি, তারা অতীতে সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল।” ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সপরিবারে পালায় যেতে বাধ্য হয়েছে।তিনি আরও বলেন, দেশের জনগণ পরিবর্তনের পক্ষেই অবস্থান নিয়েছে এবং গণরায়ের মাধ্যমে নতুন সরকার পরিবর্তিত হবে।

এছাড়া জনসভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলের প্রার্থীকে সমর্থন জানান এবং এলাকাবাসীকে ভোটের আহ্বান করেন।

জনসভার এক পর্যায়ে পূর্ব শেখদী আল হেরা জামে মসজিদের সেক্রেটারি কামাল হোসেন ৬২ নং ওয়ার্ডে দীর্ঘদিনের গ্যাস সংকট, গৃহস্থালি ব্যবহারে গ্যাসের ঘাটতি, এবং রাস্তাঘাটের অবনতি তুলে ধরেন। তিনি বলেন, এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জামায়াতের মনোনীত প্রার্থীকে আহ্বান জানানো হয়েছে।

প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ৬২ নং ওয়ার্ডে গ্যাস সংকট সমাধান, ঘরোয়া গ্যাস সরবরাহ স্বাভাবিককরণ এবং রাস্তাঘাটের দ্রুত উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com