1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অতিরিক্ত আগ্রহের দরকার নেই: আমীর খসরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি  : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেকে অতি আগ্রহ দেখাচ্ছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “এটার দরকার নেই। তিনি কবে আসবেন, সেটা তার ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ‘ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক আলোচনায় তারেক রহমান কয়েক দিনের মধ্যেই দেশে ফিরছেন—এমন বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, “আমার এমন কিছু জানা নেই। গতকালের আমাদের বৈঠকেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি।”

সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়া হবে—এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, “আমি জানি না সরকার কেন বলছে। যারা বলছে, তাদেরকেই এ বিষয়ে জিজ্ঞেস করা ভালো।”

তারেক রহমান দেশে না এলে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা—জানতে চাইলে তিনি বলেন,
“রাজনীতি এত সহজে প্রভাবিত হওয়ার বিষয় নয়। বিএনপি জনপ্রিয় দল, জনগণের আস্থাই বিএনপির শক্তি। খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়াউর রহমানের প্রতি মানুষের আস্থা সময়-সময় প্রমাণিত হয়েছে, ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেওয়া বার্তা সম্পর্কে তিনি বলেন, “তিনি একা নন, সারা বিশ্ব থেকেই তার সুস্থতা কামনায় দোয়া আসছে। গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার অবদান আজ সর্বজনস্বীকৃত।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com