1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শাপলা কলি প্রতীকে নির্বাচনে এনসিপি ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন রাজনৈতিক দল হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সিইসির সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম জানান, নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ও তৃণমূল নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি বলেন, “অনেক চড়াই-উতরাই শেষে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।”

আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন—একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি করে ‘এক মার্কায় নির্বাচন’ চেয়েছে এবং আদালতকে ব্যবহার করে সেই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা হচ্ছে। এ বিষয়ে ইসিকে ‘শক্ত অবস্থানে’ থাকার আহ্বান জানায় এনসিপি।

নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নাহিদ বলেন, প্রার্থীদের হলফনামায় থাকা তথ্য যাচাই-বাছাইয়ের বিষয়ে ইসিকে আরও কঠোর হতে বলা হয়েছে। পাশাপাশি নির্বাচনে কালো টাকা ছড়ানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ডিসি–এসপি বদলিতে রাজনৈতিক প্রভাব রয়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণ ঠিকমতো তথ্য পাবে না।” একই সঙ্গে অপতথ্য ও ভুল তথ্য রোধে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

এনসিপি আশা প্রকাশ করে, শাপলা কলি প্রতীক নিয়ে তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশ নিতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com