1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি  : বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এখন শুধু একটি নাম নয়—তিনি হয়ে উঠেছেন ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। এশিয়া মহাদেশের ভেতরে একজন প্রভাবশালী নেতা হিসেবে তারেক রহমান আত্মপ্রকাশ করবেন—এমন প্রত্যাশার কথা জানিয়ে দেশজুড়ে আশাবাদ প্রকাশ করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের মতে, অচিরেই পুরো বিশ্বের নজর থাকবে তারেক রহমানের দিকে, থাকবে বাংলাদেশের দিকেও। তারা বিশ্বাস করেন, ইনশাহআল্লাহ এশিয়া মহাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ের একজন নেতা হিসেবে তারেক রহমান নিজেকে প্রতিষ্ঠিত করবেন।

রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের সক্রিয় নেতৃত্ব ও কৌশলগত অবস্থান ইতোমধ্যেই বিরোধী শক্তির মধ্যে চাপ সৃষ্টি করেছে বলে দাবি করে দলীয় নেতারা। তাদের ভাষ্যমতে, “তারেক রহমান বাংলাদেশের বিরোধীদের ঘুম হারাম করে দিয়েছেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক শক্তি আজ দেশের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।”

নেতাকর্মীরা আরও বলেন, ইনশাহআল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ একজন যোগ্য, সাহসী ও দেশপ্রেমিক নেতা পাবে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের মানুষ একদিন তাদের ন্যায্য নেতৃত্বের স্বাদ পাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

তাদের কণ্ঠে দৃঢ় প্রত্যয়—
“সেদিন আমরা গর্ব করে বলবো, আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন—তারেক রহমান।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানকে ঘিরে সমর্থকদের এই প্রত্যাশা আগামী দিনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে শেষ পর্যন্ত সবকিছুই নির্ভর করবে জনগণের রায় ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর।

ইনশাহআল্লাহ—বাংলাদেশ এগিয়ে যাবে যোগ্য নেতৃত্বের পথে—এমন আশাতেই দিন গুনছে তার সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com