1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

খালেদা জিয়ার এন্ডোস্কোপি সফল, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ — করা হয়েছে ছোট অস্ত্রোপচারও

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে সফলভাবে এন্ডোস্কোপি সম্পন্ন করেছেন চিকিৎসকরা। পাশাপাশি সন্ধ্যার দিকে তার একটি ছোট অস্ত্রোপচারও করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার বিকেলে ম্যাডামের এন্ডোস্কোপি সম্পন্ন করা হয়েছে। প্রক্রিয়াটি পুরোপুরি সফল হয়েছে এবং এর মাধ্যমে তার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। পুরো চিকিৎসা কার্যক্রমই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়েছে।

এদিকে হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিকেলে এন্ডোস্কোপির পর সন্ধ্যার দিকে খালেদা জিয়ার আরও একটি ছোট অস্ত্রোপচার (মাইনর অপারেশন) সম্পন্ন করা হয়।

সূত্রটি আরও জানায়, তার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা এবং বর্তমান শারীরিক অবস্থার সার্বিক মূল্যায়নের জন্য রাতে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও দোয়ার আবহ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com