1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি, ৭ ডিসেম্বর থেকে কার্যকর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের পেঁয়াজের বাজার স্বস্তিকর ও সহনীয় রাখতে আগামী ৭ ডিসেম্বর ২০২৫ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিদিন ৫০টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রতিটি আইপির আওতায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে।

বাণিজ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, ০১ আগস্ট ২০২৫ থেকে যে সকল আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতির জন্য আবেদন করেছিলেন, শুধুমাত্র তারাই পুনরায় আবেদন করতে পারবেন। নতুন কোনো আমদানিকারক এই পর্যায়ে আবেদন করার সুযোগ পাবেন না। এছাড়া একজন আমদানিকারক মাত্র একবার আবেদন করতে পারবেন—এর বেশি নয়।

সরকার জানিয়েছে, বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষজ্ঞদের মতে, এই সীমিত আমদানির সিদ্ধান্ত বাজারে সরবরাহ বাড়াতে সহায়ক হবে এবং দ্রুতই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com