1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বসুন্ধরা গ্রুপের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

 

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর অফিস, ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর এবং বিভিন্ন সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহানের পক্ষে মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানান।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনার পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভিন্নমত কিংবা সমালোচনার জবাব কখনোই সহিংসতার মাধ্যমে দেওয়া যেতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
বসুন্ধরা গ্রুপ অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি হামলায় আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা এবং সংশ্লিষ্ট সংবাদকর্মীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়।
প্রেসবিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, বসুন্ধরা গ্রুপ সবসময় স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে রয়েছে। ভবিষ্যতেও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় গ্রুপটি দৃঢ় অবস্থান বজায় রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com