1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তারেক রহমানের প্রত্যাবর্তনে স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি বিএনপির: ইশরাক হোসেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : : ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, “তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সংগঠিতভাবে বরণ করে নেওয়া হবে। এটি হবে ইতিহাসের একটি স্মরণীয় সংবর্ধনা।”
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ জামিন এবং তাদের অবাধ চলাফেরার তথ্য পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এ সময় তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমনে সহিংসতার রাজনীতি থেকে আওয়ামী লীগ এখনো সরে আসেনি। তিনি বলেন, “হাদিকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক সাহস থাকলে প্রতিপক্ষকে প্রকাশ্যে মোকাবিলা করা যেত। গোপন হামলা রাজনৈতিক দুর্বলতারই প্রমাণ।”
গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইশরাক বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তিনি দাবি করেন, এসব ঘটনায় ‘তৃতীয় পক্ষের’ সংশ্লিষ্টতা থাকতে পারে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বিজয়ের লক্ষ্য নিয়ে। এজন্য কেন্দ্রভিত্তিক শক্তিশালী ব্যবস্থাপনা গড়ে তোলা এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কঠোর নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান এবং তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির মনোনীত ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com