1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

*টানা ষষ্ঠবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল বসুন্ধরা এলপি গ্যাস*

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: বসুন্ধরা এলপি গ্যাস শীর্ষস্থানীয় ও সর্বাধিক বিশ্বাসযোগ্য এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এবারেও বাংলাদেশের এলপিজি খাতে সম্মানজনক ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। টানা ষষ্ঠবার এই অ্যাওয়ার্ড অর্জন করলো বসুন্ধরা এলপি গ্যাস লি:।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে এলপি গ্যাস ক্যাটাগরিতে এই স্বীকৃতি লাভ করে ব্র্যান্ডটি।
গত শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর এক স্বনামধন্য হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
এই স্বীকৃতি বসুন্ধরা এলপি গ্যাসের গ্রাহকের ধারাবাহিক আস্থা এবং নিরাপত্তা ও গুণগত মানে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের প্রথম বেসরকারি এলপিজি সরবরাহকারী হিসেবে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন সরবরাহ, আধুনিক অবকাঠামো এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ রেদোয়ানুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার বেলাল হোসেন, এজিএম সেলস মোঃ আতাউর রহমান, এজিএম সেলস নূর কুতুব উল আলম, মোঃ আব্দুল্লাহ, যুগ্ম প্রধান প্রকৌশলী এবং ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ ও সহকারী প্রকৌশলী মোঃ মুনজুরুল হোসেন সাফি।
এ অর্জন প্রসঙ্গে বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ রেদোয়ানুর রহমান বলেন,“টানা ষষ্ঠবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আস্থা ও সহযোগিতার ফলেই এই স্বীকৃতি সম্ভব হয়েছে।”
এছাড়া সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাফিয়াত সোবহান এক বার্তায় বলেন,“এই সম্মাননা বসুন্ধরা এলপি গ্যাসের প্রতিটি সদস্য ও আমাদের ভোক্তাদের প্রতি উৎসর্গ করছি। আমরা ভবিষ্যতেও নিরাপদ, নির্ভরযোগ্য ও মানসম্মত এলপিজি সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, এই অর্জনের মাধ্যমে বসুন্ধরা এলপি গ্যাস (সানভীর বসুন্ধরা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান) আবারও প্রমাণ করলো যে, এলপিজি খাতে তারা আস্থা, মান ও নেতৃত্বের প্রতীক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com