1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৩ বিজিবির অভিযানে পানছড়ি সীমান্ত থেকে ১১টি ভারতীয় গরু উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একজন চোরাকারবারিসহ ১১টি ভারতীয় গরু আটক করেছে ৩ বিজিবি লোগাং জোন।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে ৩ বিজিবির লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পানছড়ি উপজেলার হাতিমারা (সেগুন বাগান) এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি অবৈধ ওয়াকিটকি সেটসহ একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রন্তু চাকমা (৩৮)। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারী পাড়ার বাসিন্দা এবং লিফ চরণ চাকমার ছেলে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়কের নির্দেশনায় নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের মাধ্যমে বড় ধরনের চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে।

একইদিন দুপুরে আটক চোরাকারবারি ও জব্দকৃত ভারতীয় গরুগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারিসহ ভারতীয় গরুগুলো থানায় গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com