1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানী সামরিক কবরস্থানে ‘পিলখানা ট্র্যাজেডি’-তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বনানী সামরিক কবরস্থানে উপস্থিত হয়ে তিনি প্রথমে তার আদরের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো এবং শ্বশুর সাবেক রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। এরপর তিনি পিলখানা ট্র্যাজেডিতে শহীদ ৫৭ জন বীর সেনা কর্মকর্তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ মোট ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন। এই নির্মম ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
এর আগে একই দিনে তারেক রহমান বনানী কবরস্থানে তার মরহুম ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারতের মাধ্যমে পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com