1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভোটাধিকার রক্ষায় জনগণই মুখ্য শক্তি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দায়িত্ব সবার— সালাহউদ্দিন আহমদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে উদগ্রীব হয়ে উঠেছে। এই গণআকাঙ্ক্ষাকে কোনোভাবেই দমন করা যাবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করতেই হবে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়— এটি জনগণের হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন, প্রশাসন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণ— সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, যেহেতু মুক্ত ও স্বাধীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, তাই আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও সহায়ক। কোনো পক্ষের হয়ে নয়, বরং জনগণের ভোটাধিকার রক্ষাই হতে হবে তাদের একমাত্র অগ্রাধিকার।
এর আগে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। কক্সবাজার-১ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়।
এ আসনে মনোনয়ন বৈধ ঘোষিত অন্য দুই প্রার্থী হলেন— আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ)।
এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছে সালাহউদ্দিন আহমদ দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেনের কনিষ্ঠ পুত্র সদ্য প্রয়াত রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিএনপির প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানান, সালাহউদ্দিন আহমদ আজ রাতে পেকুয়ায় অবস্থান করবেন এবং আগামীকাল সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com