1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কক্সবাজার-২ আসনে জামায়াতের কেন্দ্রীয় নেতার মনোনয়ন বাতিল, তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আসন্ন য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে শুক্রবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
জেলা প্রশাসন সূত্র জানায়, হামিদুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চলমান থাকা সত্ত্বেও মনোনয়নপত্রে তা গোপন করা হয়েছে, যা নির্বাচনী আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণেই তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন,
“মনোনয়নপত্রে প্রদত্ত তথ্যে গুরুতর গরমিল থাকায় কক্সবাজার জেলার দুইটি আসনে মোট চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আইন অনুযায়ী প্রত্যেকেরই আপিলের সুযোগ রয়েছে।”
কক্সবাজার জেলায় ২৩ প্রার্থী, বাতিল ৪ জনের মনোনয়ন
কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে কক্সবাজার-২ আসনে সাতজন মনোনয়ন দাখিল করেন। যাচাই শেষে জামায়াত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলার মনোনয়ন বাতিল করা হয়।
বর্তমানে এ আসনে বৈধ পাঁচ প্রার্থী হলেন—
বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ
ইসলামী আন্দোলনের জিয়াউল হক
খেলাফত মজলিসের ওবাদুল কাদের নদভী
গণ অধিকার পরিষদের এস এম রোকনুজ্জামান খান
জাতীয় পার্টির মো. মাহমুদুল করিম
কক্সবাজার-১ আসনেও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল
মনোনয়নপত্রে তথ্য গরমিলের অভিযোগে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন পাঁচজন। বর্তমানে বৈধ তিন প্রার্থী হলেন—
বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক
গণ অধিকার পরিষদের মো. আবদুল কাদের
নির্বাচন কমিশনের তফসিল
নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী—
৫–৯ জানুয়ারি: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল
১০–১৮ জানুয়ারি: আপিল নিষ্পত্তি
২০ জানুয়ারি: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন
২১ জানুয়ারি: প্রতীক বরাদ্দ
১২ ফেব্রুয়ারি: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
মনোনয়ন যাচাইয়ে তথ্য গোপনের অভিযোগে একের পর এক প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনায় কক্সবাজারের নির্বাচনী মাঠে রাজনৈতিক উত্তাপ ও সমীকরণ নতুন করে বদলে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com