1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাব তলব করেছে। আগামী তিনদিনের মধ্যে সকল তথ্য জানাতে সব ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়, মোহাম্মদ সাঈদ খোকনের ব্যাংক হিসাবের সমস্ত তথ্য তিন কর্ম দিবসের মধ্যে পাঠাতে হবে। চিঠিতে সাঈদ খোকনের জাতীয় পরিচয় পত্র, জন্ম তারিখ, পিতামাতার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

এর আগে গত মাসের আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ করেছিল। সে সময় সাঈদ খোকন অভিযোগ করেছিলেন, দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। সংবাদ সম্মলেন করে তিনি বলেছিলেন, তাপস নগর পরিচালনায় সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায়ই আমার প্রতি বিভিন্ন হয়রানি ও বিদ্বেষমূলক আচরণ করে আসছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com