1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের কঠোর দিকনির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে কঠোর ও সুস্পষ্ট দিকনির্দেশনামূলক মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেলা ১১টায় শুরু হওয়া এই মতবিনিময় সভা চলে দুপুর ১টা পর্যন্ত। সভায় তারেক রহমান ঢাকা-১৭ আসনের মাঠপর্যায়ের বাস্তব চিত্র, সাংগঠনিক দুর্বলতা ও আন্দোলন-নির্বাচন সংশ্লিষ্ট নানা সমস্যা সরাসরি শোনেন এবং তা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশনা দেন।
সভায় তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে কোনো শৈথিল্যের সুযোগ নেই। সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে জনগণের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সংগঠন শক্তিশালী করা, মাঠে সক্রিয় থাকা এবং জনগণের আস্থা অর্জনে স্পষ্ট রাজনৈতিক দিকনির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম ও ফরহাদ হালিম ডোনার, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ঢাকা-১৭ আসনের থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
সভায় নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথ ও নির্বাচনী মাঠে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com