1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪২ বার দেখা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়েছে। ৩৯টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল বিজয় অর্জন করেছে।
ফলাফল অনুযায়ী—
সহসভাপতি (ভিপি) পদে
মো. রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত) পেয়েছেন ৫,৫৬৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব (ছাত্রদল সমর্থিত) পেয়েছেন ৪,৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে
আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ৫,৪৭০ ভোট।
খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ২,২০৩ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে
মাসুদ রানা (ছাত্রশিবির) পেয়েছেন ৫,০০২ ভোট।
বিএম আতিকুর তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৩,৯৪৪ ভোট।
এর মাধ্যমে জকসু নির্বাচনের শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেল স্পষ্ট ব্যবধানে জয় লাভ করল।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনার সময় কিছু তথ্যগত গড়মিল দেখা দেওয়ায় দীর্ঘ সময় গণনা কার্যক্রম বন্ধ থাকে। পরে গভীর রাতে পুনরায় গণনা শুরু হয়ে শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১,২৪২ জন এবং ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।
জকসু নির্বাচনের এই ফলাফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com