1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তারেক রহমান–হাজী ইয়াছিন বৈঠক: কুমিল্লা দক্ষিণে নির্বাচনী সমন্বয়ের দায়িত্ব পেলেন ইয়াছিন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার দেখা হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব এবং কুমিল্লার তরুণ বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার।
বৈঠকে তারেক রহমান হাজী ইয়াছিনকে বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, তাঁর অভিজ্ঞ ও সুসংগঠিত নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিটি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাজী আমিন উর রশীদ ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলার সবকটি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক হিসেবে মনোনয়ন প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মনোনয়ন কুমিল্লা দক্ষিণে বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে আরও সুসংহত করবে এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে শক্ত অবস্থান তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com