1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রক্তের ওপর দাঁড়িয়ে উড়েছিল যে পতাকা, সেই ইতিহাস আজ তারেক রহমানের হাতে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : রাষ্ট্রীয় দমন–পীড়ন ও নির্বিচার গুলিবর্ষণের বিভীষিকাময় বাস্তবতার মধ্যেও ছাত্র–জনতার গণঅভ্যুত্থান থামেনি। বরং সেই অগ্নিপরীক্ষার সময়ই ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা উড়িয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন। গুলির মুখে দাঁড়িয়ে উড়ানো সেই পতাকা ছিল নিছক কাপড় নয়—তা ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অস্তিত্ব রক্ষার এক অকুতোভয় ঘোষণাপত্র।
শাসকগোষ্ঠীর রক্তচক্ষু, শিক্ষার্থীদের রক্তে রাজপথ ভিজে যাওয়ার ভয়াবহ সময়েও মুত্তাকিনের সেই দৃশ্য মুহূর্তেই দেশ–বিদেশে ছড়িয়ে পড়ে। নিপীড়নের বিরুদ্ধে লড়াইরত জনগণের কাছে তা পরিণত হয় প্রতিরোধের প্রতীকে, আন্দোলনের নৈতিক শক্তিতে। এক তরুণের বুক চিতিয়ে দাঁড়ানো অবস্থান পুরো জাতিকে আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী জাতীয় পতাকাটি আজ সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে তুলে দেন মুত্তাকিন। এটি কোনো আনুষ্ঠানিক সৌজন্য নয়; এটি ছাত্র–জনতার রক্ত, সাহস ও আত্মত্যাগের রাজনৈতিক উত্তরাধিকার হস্তান্তরের প্রতীক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে—গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্রসমাজ আর নীরব দর্শক নয়। যারা বন্দুকের নলের জোরে রাষ্ট্র কুক্ষিগত করতে চায়, তাদের বিরুদ্ধে ছাত্র–জনতার প্রতিরোধ থামানো যাবে না। কাজলা ফ্লাইওভারের সেই পতাকা আজও ঘোষণা করছে—ভয় নয়, আত্মসমর্পণ নয়; রাজপথেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com