1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতে পাচার হওয়া ২জন কিশোরকে পরিবারে ফিরালো খায়রুল আলম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ভারতে পাচার হওয়া ২জন কিশোরকে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
বেঙ্গালুরু ভারত থেকে এই ২জন কে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামের বাড়ির বাগেরহাটের মোড়লগন্জ পাঠানে হয়েছে।
স্বদেশে ফেরত আনার বিষয়ে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান,বিএমএসএফ যুগ্ম সম্পাদক সম্পাদক সৈয়দ খায়রুল আলম নিজ উদ্যোগে বাংলাদেশের এই বন্দী নাগরিককে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করলেন।

যারা আজ পরিবারের কাছে ফিরে আসলেন তারা হলেন
১) ) মো শাহিন শেখ, পিতাঃ মো খলিল শেখ মোড়লগন্জ, বাগেরহাট।

২) মোঃ ফিরোজ মোল্লা, পিতাঃ সোহরাব মোল্লা, মোড়লগন্জ, বাগেরহাট জেলার বাসিন্দা।
এই সহ ২জন সহ আরো ১০জনকে খুলনা থেকে সাতক্ষীরা অঞ্চলের দুর্গম এলাকা দিয়ে নদীয়া আসাম হয়ে বেঙ্গালুরু -ভারতে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যায় বলে জানান ফিরে আসা কিশোররা।

১৭ জানুয়ারি সকাল ০৯.০০ ইনডিগো ফ্লাইটে বেঙ্গালুরু থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে ১৬.০৫ মিনিটে ঢাকার পথে রওনা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করে রাত ৭.৩০। ভারতে পাচার হয়ে বেঙ্গালুরে এরা ভারতীয় পুলিশের কাছে আটক হয়ে দীর্ঘদিন জেলখানা ও শেল্টার হোমে বন্দি ছিল এতদিন। বাংলাদেশ ও ভারতের সকল কার্যক্রম সম্পন্ন করে তাদেরকে স্বদেশে প্রত্যাবর্তন বিষয়ে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম এ বিষয়ে সকল সহযোগিতা করে তদেরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভুমিকা রেখেছেন বলে জানান দেশে ফিরে আসা কিশোররা।

এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জানান নিউ আর্ক মিশন অপ ইন্ডিয়া হোমের প্রতিষ্ঠাতা অটো রাজা এবং ম্যানেজার শ্রীবাস কুমার এ বিষয়ে আমার সাথে সর্বকালীন যোগাযোগ করে ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করে থাকেন। পররাষ্ট্র মন্ত্রণালয়,এসবি এবং হাইকমিশনার চেন্নাই এর সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে খায়রুল আলম বলেন অতি শীঘ্রই আরো যেসকল নারী শিশু ঐ প্রতিষ্ঠানে আছে তাদেরকে ও দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com