1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান দাউদ ইব্রাহিমের প্রেমিকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৯৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের কথিত প্রেমিকা জনপ্রিয় অভিনেত্রী মেহউইশ হায়াত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান। সম্প্রতি দেশটির জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এই ইচ্ছার কথা জানান।

সাক্ষাৎকারে দাউদ ইব্রাহিমের কথিতে প্রেমিকা বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ভীষণ অনুপ্রাণিত করেন। এজন্যই একদিন ইমরান খানের চেয়ারে তিনি বসতে চান।

রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চান কিনা সাক্ষাৎকারে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ইনশাআল্লাহ। পাকিস্তানের ক্ষমতাসীন দল তাকে অনেক অনুপ্রেরণা দেয়। তাদের রাজনীতি দ্বারা অনুপ্রাণিত হয়েছি। কারণ তারা সমাজের চিন্তাধারার আলোকে ভালো পরিবর্তন এনে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সময় নিজের প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদ ব্যক্ত করে মেহউইশ বলেন, রাজনীতি আসার আগে ইমরান খান একজন ক্রিকেটার ছিলেন। যদি একজন ক্রিকেটার প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে একজন অভিনেত্রীও প্রধানমন্ত্রী হতে পারবেন। আমি তাকে (ইমরান খান) চ্যালেঞ্জ করতে চাই না। তবে, পরে কেউ না কেউ তো তার জায়গা নেবেন। আমিও প্রধানমন্ত্রীর পদের প্রার্থী হতে পারি।

২০১৯ সালে মেহউইশ পাকিস্তানের বেসামরিক পুরস্কার তমঘা-ই-ইমতিয়াজ পাওয়ার পর থেকেই ২৭ বছরের বড় দাউদ ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কানাঘুষা শোনা যায়। মেহউইশের আইটেম গান শুনেই তার প্রেমে পড়েন ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলায় প্রধান অভিযুক্ত ইব্রাহিম। সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড/জি-নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com