1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি :
টাঙ্গাইল–৮ (বাসাইল–সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী, লাবিব গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল নির্বাচনী ব্যস্ততার মাঝেও পিতার কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনি কালিহাতী পৌরসভার সিলিমপুর পশ্চিমপাড়া গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়ে তার পিতা মুক্তিযোদ্ধা যুদ্ধা মরহুম আলহাজ্ব মো. ওসমান গণির কবর জিয়ারত করেন। এ সময় তিনি পিতার কবরে সূরা ফাতেহা পাঠ করেন এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন। জিয়ারতের সময় তিনি আবেগাপ্লুত হয়ে প্রিয় পিতার আত্মার শান্তি কামনা করেন। জিয়ারত শেষে সালাউদ্দিন আলমগীর রাসেল স্থানীয় এলাকাবাসী ও উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। জানা যায়, তার পিতা ওসমান গণি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কাদেরিয়া বাহিনীর অন্যতম হনুমান কোম্পানির কমান্ডারের অধীনে সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয়রা জানান, তার এ মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রশংসা করছেন তারা এবং আসন্ন নির্বাচনে তার প্রতি সমর্থনও ব্যক্ত করেছেন।উল্লেখ্য, সালাউদ্দিন আলমগীর রাসেল টাঙ্গাইল–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। এলাকাজুড়ে উন্নয়নমূলক কাজ, কর্মসংস্থান সৃষ্টি ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে তার নির্বাচনী প্রচারণায় পথসভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যাচ্ছে।স্থানীয়দের মতে, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের প্রতি এমন শ্রদ্ধা প্রদর্শন তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com