1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে বিএনপি। দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। তিনি জানান, দলের হাইকমান্ড থেকে মৌখিকভাবে জোটের প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে কাজ করার নির্দেশনা এসেছে। যদিও এখনো লিখিত আদেশ পাওয়া যায়নি, তবে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আদালতের চূড়ান্ত রায়। গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে প্রথমে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও একই দিনে তার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। অভিযোগে বলা হয়, ব্যাংকঋণ সংক্রান্ত দায় থাকা সত্ত্বেও তা হলফনামায় উল্লেখ করেননি মঞ্জুরুল আহসান মুন্সী।
পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিলের শুনানি শেষে ১৭ জানুয়ারি ইসি তার মনোনয়ন বাতিল করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলেও তা খারিজ হয়। এরপর আপিল বিভাগেও লিভ টু আপিল দায়ের করা হলে সেখানেও আবেদনটি খারিজ করে দেন আদালত। ফলে সব আইনি পথ রুদ্ধ হয়ে যায় বিএনপির প্রার্থীর জন্য।
এ অবস্থায় আসনটিতে বিএনপির পক্ষ থেকে বিকল্প কোনো প্রার্থী মনোনয়ন না দেওয়ায় জোটের শরিক গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের পক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটের ঐক্য রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত, যা দেবিদ্বারের ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com