1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার দেখা হয়েছে

দাউদকান্দি ( কুমিল্লা) প্রতিনিধি : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী তে বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক ও বাস যাত্রী নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ৭জন। দূর্ঘটনাটি ঘটেছে আজ ১৫ ফেব্রুয়ারী রোববার দুপুরে আরাই টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা জিংলাতলী গ্রামের নিকট। নিহত হলেন অটোরিকশার চালক ফারুক(৪২) পিতা- হারুন, সাং- বাহাদুরখোলা, থানা- দাউদকান্দি, কুমিল্লা ও বাসের যাত্রী মিজানুর রহমান(৪৮) পিতা- আব্দুর রাজ্জাক সাং- বোয়ালিয়া, থানা- চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা । আহত ৭জন কে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। মারাত্মক আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেরে আসা ইকুনো পরিবহনের একটি বাস নোয়াখালী দিক যাচ্ছিল। বাসটি মহাসড়কে জিংলাতলীর নিকট অতিক্রম করার সময় উল্টো দিকে আসা অটোরিকশা গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। এ সময় বাসাটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি জননী মৎস্য প্রকল্পে পড়ে যায়। দূর্ঘটনায় অটোরিকশার চালক ফারুক আহমেদ নিহত এবং বাসের যাত্রী মিজানুর রহমান ঘটনাস্থলে মৃত্যু হয়। মারাত্মক ভাবে আহত হয় ৭জন যাত্রী। তাদেরকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। মারাত্মক ভাবে আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল বাহার জানান, দূর্ঘটনার খবর পেয় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটা টিম ঘটনা স্থলে গিয়ে নিহত ও আহত যাত্রীদের গাড়ি থেকে বের করেছে। নিহত দুটো লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের স্বজনরা আসলে তাদের লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com