1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নগর নেতৃত্বে নতুন অধ্যায়: ডিএসসির প্রশাসক হিসেবে আবদুস সালামের দায়িত্ব গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নগর ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হলো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নগর প্রশাসনে গতিশীলতা আনতে এবং নাগরিক সেবার মান উন্নত করতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। বিএনপির নীতিনির্ধারক মহলের মতে, রাজধানীর দীর্ঘদিনের জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা সংকট, যানজট ও অব্যবস্থাপনার মতো সমস্যাগুলো সমাধানে প্রশাসনিক দৃঢ়তা ও রাজনৈতিক সদিচ্ছার সমন্বয় জরুরি। আবদুস সালামের মুক্তিযুদ্ধের চেতনা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নগর পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবদুস সালাম বলেন, নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করবেন তিনি। রাজধানীর দক্ষিণাংশকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
নগরবাসীর প্রত্যাশা এখন একটাই—কাগজে-কলমে নয়, বাস্তব পরিবর্তনের ছোঁয়া। নতুন প্রশাসকের নেতৃত্বে ডিএসসিসি কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে? সময়ই দেবে তার উত্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com