1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নির্বাচনে জামায়াতের ‘হক কেড়ে নেওয়া হয়েছে’— দাবি আমির ডা. শফিকুর রহমানের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ন্যায্য অধিকার ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এবারের নির্বাচনের ফলাফল দলটির প্রত্যাশা ও জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটাতে পারেনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, অনেক আসনে জামায়াত প্রার্থীদের ১০ থেকে ১২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে, যা পরিকল্পিত বলে দলের কাছে প্রতীয়মান হয়েছে। তাঁর ভাষায়, কিছু স্পর্শকাতর কেন্দ্রে ঘোষিত ফলাফল পরিবর্তন বা স্থগিত করার ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে জনগণ আমাদের বলছেন— আমরা হারিনি, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের কাছে এখন পরিষ্কার।”
জামায়াত আমির আরও বলেন, সংসদীয় রাজনীতির ইতিহাসে এবারই দলটি সবচেয়ে বড় রাজনৈতিক অগ্রগতি অর্জন করেছে। তাঁর মতে, এই নির্বাচনের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ অর্জন হয়েছে— জামায়াতের নেতৃত্বে অর্থবহ রাজনৈতিক ঐক্য গড়ে ওঠা, প্রধান বিরোধী দলের দায়িত্ব পাওয়া এবং একাধিক শক্তির বিরুদ্ধে সমান্তরাল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা অর্জন।
তিনি ইঙ্গিত দিয়ে বলেন, “ছয়টি সম্মিলিত শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে। তাদের পূর্ণ শক্তি আমরা এবার উপলব্ধি করেছি। ভবিষ্যৎ রাজনীতির জন্য এখন থেকেই কৌশল নির্ধারণ জরুরি।”
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সমাজের সৎ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে স্থানীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে জামায়াত কাজ করতে চায়। এজন্য ত্যাগ ও সাংগঠনিক দৃঢ়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সিলেটে দলীয় ইফতার মাহফিলসহ পৃথক সাংগঠনিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com