1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে গেছে হত দরিদ্র তিন পরিবারের বসত ঘর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

বেপারী মোহাম্মদ তিতুমীর (মুন্সিগঞ্জ প্রতিনিধি) :  মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েছেন পরিবারগুলোর সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নর বড় রায়পাড়া দক্ষিণ পাড়ায় মাসুম, কামাল ও দাদন বেপারীর ঘরে আগুনের সূত্রপাত ঘটে।
ভুক্তভোগীরা জানান, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা তিনটি সেমিপাকা বসতঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার ও মাছ ধরার জাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সহায়তা চান। পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস–এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুন লাগার সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানি এড়ানো গেছে। তবে তাদের সর্বস্ব পুড়ে যাওয়ায় এখন তারা মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছেন।
কামালের স্ত্রী বিলকিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই সন্তান নিয়ে এখন আমাদের থাকার কোনো জায়গা নেই।”
গজারিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, রাতেই খবর পেয়েছি,। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ইউনিয়ন পরিষদের সচিবকে খোঁজ খবর নিতে বলা হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com