1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ, প্রবাসী নাগরিকদের নিরাপত্তায় জরুরি বৈঠক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা, শনিবার (২৮ ফেব্রুয়ারি),
ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি ও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ উদ্বেগ তুলে ধরা হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব। এ সময় তারা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে সরাসরি কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনরত বহু বাংলাদেশি কর্মীর যাতায়াত ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া ও গমনেচ্ছু বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছে। কয়েকটি দেশ ইতোমধ্যে এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে।
দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের স্থাপনা, কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী এবং সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বৃদ্ধি এবং আলোচনা প্রক্রিয়ার ব্যর্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সকল দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
সরকার পুনর্ব্যক্ত করেছে, সংঘাত কখনো স্থায়ী সমাধান এনে দেয় না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারের মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।
বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com