1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমাণের টিসিবি পণ্য তেল জব্দ দুইজন কালো’বাজারী গ্রেফতার-

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে

 

জামালপুর ঘুরে গৌরাঙ্গ বিশ্বাস

তারিখ: ০১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ।

জামালপুর সদর পৌরসভার ১১ নং ওয়াড মধ্যে বাগেরহাটা এলাকার একটি পরিত্যাক্ত গোডাউন থেকে টিসিবির ১৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করে জামালপুর র‌্যাব ১৪।
রোববার বিকালে র‌্যাব-১৪ ও ভোক্তা অধিকার অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে । এসময় ড্রাইভার মো শাহীন, দারোয়ান বিশাল দুইজনকে আটক করে র‌্যাব পুলিশ ১৪ জামালপুর।

ভোক্তা অধিকার ও র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে নূর রাইস মিলের পরিত্যাক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয় । গোডাউনে পশ্চিম কোণে ইট দিয়ে পুতে রাখা ও পৌরসভার বজ্র অবসনকারী ভ্যান থেকে টিসিবির ৭২২ বোতল ভোজ্য তৈল জব্দ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে র‌্যাব। আর পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা কথা জানিয়েছে তারা।

র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিব বলেন-“আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করেছি। প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকে প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলের এসব মোড়ক আছে। আরো অনেক বোতলের তৈল ড্রামে খালি করে বিক্রি করে ফেলা হয়েছে। আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।”

জামালপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন-‘’ এই ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি । তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু বলতে পারছি না। এই বিষয়ে আমরা মামলা দায়ের করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com