1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক : তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি রমজান উপলক্ষে তাদের সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশের ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও নিশ্চিত নানা সুবিধা। নতুন ক্রেতাদের জন্য আসন্ন ঈদকে আরও আনন্দময় করে তুলতে মোট ৮ কোটি টাকার উপহার সহ এই ক্যাম্পেইনের আয়োজন করেছে রিয়েলমি।
ক্যাম্পেইনের আওতায়, আজ (০১ মার্চ) থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত যেসব ক্রেতা নতুন রিয়েলমি স্মার্টফোন কিনবেন, তারা আকর্ষণীয় পুরস্কারসহ একটি র‍্যাফেল ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ২ লাখ টাকার ফ্যামিলি ট্রাভেল প্যাকেজ, আর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকার হোম অ্যাপ্লায়েন্স। নির্বাচিত কিছু মডেলে ভাগ্যবান ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ‘একটি কিনলে একটি ফ্রি’ (বোগো) অফার। এছাড়াও, অফার চলাকালে সকল ফোনে ৫,০০০ টাকার নিয়মিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, নাম্বার সিরিজের নির্বাচিত মডেল, অর্থাৎ রিয়েলমি ১২, ১৪টি, ১৪, ১৫টি, ১৫ ও ১৫প্রো-তে ১,০০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও থাকছে।
র‍্যাফেল ড্র ও ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি, প্রত্যেক ক্রেতার জন্য থাকছে বিশেষ ‘নিশ্চিত’ গিফট। প্রতিটি নতুন রিয়েলমি স্মার্টফোনের সাথে ২ বছরের ওয়ারেন্টি এবং গ্রামীণফোন ও বাংলালিংক ব্যবহারকারীদের জন্য ফ্রি ডাটা বান্ডেল থাকছে, যা দীর্ঘমেয়াদি ব্যবহার ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করবে।
রমজান এবং তার পরেও স্মার্টফোন কেনাকে আরও সহজ করতে, রিয়েলমি সব স্মার্টফোনে টপপে ইএমআই সুবিধা দিচ্ছে; এর মাধ্যমে ক্রেতারা রমজানের এই ক্যাম্পেইন শেষ হওয়ার পরও সহজ কিস্তিতে তাদের পছন্দের ডিভাইসটি কেনার সুযোগ পাবেন।
রমজানে নিয়ে আসা এই সুবিস্তৃত উদ্যোগের মাধ্যমে রিয়েলমি দেশজুড়ে প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, ক্রেতাদের মাঝে উৎসবের আনন্দ বহুগুণে ছড়িয়ে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com