1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয়

রাতে বিটিভিতে দর্শকশূন্য প্রথম ‘ইত্যাদি’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গণমানুষের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে। এবারের পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে। বরাবরের মতো নতুন এ পর্বটিরও রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত।

গত ১৬ জুলাই দেশের প্রথম দূর-নিয়ন্ত্রিত বৈদ্যুতিক মেট্রোরেলের প্রথম গন্তব্যস্থলের সুবিশাল ওয়ার্কশপে ধারণ করা হয় ‘ইত্যাদি’র নতুন এ পর্বটি। করোনার অতি সংক্রমণের কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোনো দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসাবে এটিই ‘ইত্যাদি’র দর্শকশূন্য প্রথম পর্ব।

‘ইত্যাদি’র রচয়িতা ও উপস্থাপক হানিফ সংকেত জানান, এবারের পর্বে দুটি গান রয়েছে। রয়েছে স্বপ্নের মেট্রোরেলের ইতিহাস, অগ্রগতি, বিভিন্ন কারিগরি দিক, সুবিধাসমূহের ওপর তিনটি তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়া আছে নাটোরের বড়াই গ্রাম উপজেলার প্রকৌশলী মো. আমিন উল্লাহর আরেকটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন।

থাকছে গ্রীসে ধারণকৃত অলিম্পিক স্টেডিয়ামের প্রায় তিন হাজার বছরের পুরানো ইতিহাস থেকে বর্তমান ইতিহাস। এবারের ‘ইত্যাদি’তে কোনো আমন্ত্রিত দর্শক না থাকার পরও রয়েছে দর্শক পর্ব। নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com