1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মুন্সিগঞ্জ সদরে চর কেওয়ারে মারধর ও কুপিয়ে আহত, ১০ জনের বিরুদ্ধে অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে

বেপারী মোহাম্মদ তিতুমীর (মুন্সিগঞ্জ প্রতিনিধি ) : মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫–৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চর মন্ডরা এলাকার বাসিন্দা মুছা সরকার (৬৫) বৃহস্পতিবার মুন্সিগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বোন হোসনে আরা বেগমের পরিবারের সঙ্গে ফুলতলা পূর্বপাড়া এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত ৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোসনে আরা বেগম ফুলতলা পূর্বপাড়া এলাকায় মনির হোসেন প্রধানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তার পথরোধ করে গালিগালাজ শুরু করে। এ সময় প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
পরে বিষয়টি জানতে পেরে হোসনে আরা বেগমের ছেলে মো. সানোয়ার হোসেন (৩০) একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে জানতে চান। এ সময় অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে আঘাত করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় ইদ্রিস আলী, মনির হোসেন প্রধান, নাফিস, সেলিম বেপারী, রোহিত বেপারী, জসিম প্রধান, জুনায়েদ, মফিজ বেপারী, সামসুল ও তহিদুল ইসলামের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম অভিযোগের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com