1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার দেখা হয়েছে

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাংবাদিক মো. আইয়ুব আলী মাস্টারের পিতা, নিলখী ইউনিয়নের মধ্যকান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ন্যায় বিচারক মো. তালেব আলী প্রধান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুমের জানাজা নামাজ আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় মধ্যকান্দি ঈদগাহ সংলগ্ন কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরম করুণাময় মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন—

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com