1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার দেখা হয়েছে

মোঃ সবুর শেখ। ভ্রাম্যমাণ নিউজ কভারেজ ২৯ শে মার্চ ২০২৬ রবিবার, নড়াইল সদর।
নড়াইল সদর উপজেলার তুলারামপুর যশোর-নড়াইল রোডে অবস্থিত, মেসার্স তানভীর ফিলিং স্টেশনে গতকাল রাতে আনুমানিক ০২-০৫মিনিটের সময় ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। গতকাল রাতে প্রতিদিনের ন্যায় এই তেল পাম্পের ম্যানেজার তার অফিসে কর্মরত অবস্থায় সেখানে ট্রাক নিয়ে তেল নিতে আসেন ট্রাক চালক সুজাত মোল্লা। এই সময় পর্যাপ্ত তেলের আমদানি না থাকায় ম্যানেজার নাহিদ সরদারের সাথে ট্রাক চালক সুজাত মোল্লার বাকবিতন্ডা হয় এবং সুজাত মোল্লা ম্যানেজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে পাম্পের পাশে অবস্থান করে। পরবর্তীতে ম্যানেজার নাহিদ ও তার সহযোগী জিহাদ মোল্লা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে রাস্তায় পেছন থেকে ট্রাক চাপায় হত্যা করে পাম্পের ম্যানেজার নাহিদ সরদারকে এই সময় নাহিদ সরদারের সহযোগি জিহাদ মোল্লা গুরুতর আহত হন। পাম্পে অবস্থানরত অন্যান্যরা ঘটনাটি আঁচ করতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। জানা যায় নিহত নাহিদ সরদার এবং ঘাতক সুজাত মোল্লার বাড়ি একই থানার পেড়োলী গ্ৰামে। নাহিদ সরদারের বাড়িতে তার মা, স্ত্রী,সহ গ্ৰামের অন্যান্য সকল মানুষের শোকের মাতম লক্ষ্য করা যায়। পক্ষান্তরে ঘাতক সুজাত মোল্লার বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের পলাতক থাকার কথা শোনা যায়। এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে পূর্বের কোন ধরনের শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় গণ মানুষেরা তেল নিয়ে এই ধরনের মর্মান্তিক ঘটনার নেপথ্যে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com