1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চিত্রনায়িকা একা আটক; বাসা থেকে ইয়াবা, মদ ও গাজা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ঢাকাই সিনেমার নায়িকা একা’কে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে রাজধানীর হাতিরঝিলের উলন এলাকায় বন্ধু নিবাসের নয়তলায় একার অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে আহত অবস্থায় গৃহকর্মী হাজেরা বেগমকে (৩০) উদ্ধার এবং গৃহকর্তী একা’কে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা, বিদেশি মদ ও গাজা উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য সন্ধ্যায় হাজেরাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে পুলিশ।

ঢামেক হাসপাতালে আহত গৃহকর্মীর বরাদ দিয়ে তার স্বামী রিকশা চালক রফিক বলেন, ‘হাজেরা বাসা বাড়িতে ছুটা কাজ করেন। তারা সপরিবারে থাকেন হাতিরঝিলের উলন এলাকায়। তিন মাস ধরে নায়িকা একা’র বাসায় কাজ করছেন হাজেরা। শনিবার দুপুরে ঘরে থাকা না থাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নায়িকা একা তার স্ত্রীকে কাজ করতে হবে না বলে জানান। হাজেরা বলেন, “ঠিক আছে, আমার দুই মাসের বকেয়া বেতন দিয়ে দেন।” এতে রেগে গিয়ে হাজেরাকে ভারী কোনো বস্তু দিয়ে পিটিয়ে আহত করেন একা। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন পুলিশকে সংবাদ দেয়।’

হাতিরঝিল থানার পরিদর্শক অপারেশন গোলাম আজম বলেন, চিত্রনায়িকা একা’র বাসায় ছুটা কাজ করতেন হাজেরা বেগম। ট্রিপল নাইনে সংবাদ পেয়ে একার বাসা থেকে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার এবং একা’কে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, বকেয়া বেতন চাইতে গেলে গৃহকর্মীকে মারধর করেন চিত্রনায়িকা একা। ভিকটিমের হাতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। চিত্রনায়িকা একার বাসা থেকে ইয়াবা, কয়েক বোতল বিদেশি মদ ও গাজা উদ্ধার করা হয়েছে। ওই চিত্রনায়িকার বিরুদ্ধে মাদক ও নারী ও শিশু নির্যাতন আইনে দুটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com