1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সংসদে বিরল নজির: ৫৩ বছরে প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। স্বাধীনতার পর দীর্ঘ ৫৩ বছরে এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। প্রস্তাবটি গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এটিকে গুরুত্বপূর্ণ আখ্যা দেন এবং আলোচনার জন্য দিনক্ষণ নির্ধারণ করেন।
জয়নুল আবদিন ফারুক তার বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় গঠিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ দলিল। এই সনদে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন প্রণয়ন ও সংস্কারের প্রস্তাব রয়েছে।
তিনি কার্যপ্রণালী বিধির ৬২ ধারা অনুযায়ী প্রস্তাবটি উত্থাপন করে সংসদের নিয়মিত কার্যক্রম স্থগিত রেখে এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
স্পিকার কার্যপ্রণালী বিধির ৬৫(২) অনুযায়ী প্রস্তাবটি গ্রহণ করে আগামী ৫ এপ্রিল রবিবার দিনের শেষ কার্যসূচি হিসেবে সর্বোচ্চ দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করেন।
স্পিকার আরও জানান, দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম সরকারি দলের পক্ষ থেকে মুলতবি প্রস্তাব আনা হলো, যা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com