1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকারের পরিচালন ব্যয় কমাতে ৯টি খাতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে তা সকল সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠিয়েছে।
এর আগে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ব্যয় সংকোচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এখন আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনা কার্যকর করা হলো।
পরিপত্র অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি ব্যয় কমাতে বেশ কিছু কঠোর পদক্ষেপ বহাল থাকবে। এর মধ্যে রয়েছে—সরকারি গাড়ির জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমানো, বিদেশে প্রশিক্ষণ বন্ধ রাখা, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনা এবং সভা-সেমিনারে আপ্যায়ন ও আয়োজন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস করা।
এছাড়া সরকারি খাতে নতুন গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্রমণ ব্যয়, বিদ্যুৎ-গ্যাস ব্যবহার এবং ভবনের শোভাবর্ধন ব্যয়েও কাটছাঁট আরোপ করা হয়েছে। এমনকি ভূমি অধিগ্রহণ ব্যয়ও শতভাগ স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে এ ধরনের ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যাতে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com