1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বৈশাখী শোভাযাত্রায় বাঙালিয়ানার বার্তা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার দেখা হয়েছে

রাজধানীতে জামায়াতে ইসলামীর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, ইমান-আকিদা রক্ষার উপর গুরুত্ব
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এ শোভাযাত্রা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরতে মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলার মতো উপকরণ প্রদর্শন করা হয়। বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পোশাকে শিশুদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো।
দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তারা বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করার আহ্বান জানান।
একই সঙ্গে এমন সংস্কৃতি থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়, যা ইমান ও আকিদার ক্ষতি করে বা ইসলামী শরিয়ার পরিপন্থী।
শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও রাজধানীর নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com