1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পাঁচ লাখ সরকারি চাকরির ঘোষণা, আসছে ‘ই-হেলথ কার্ড’—সংসদে প্রধানমন্ত্রীর সুখবর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সরকার পর্যায়ক্রমে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর-সংস্থায় শূন্য পদ পূরণের লক্ষ্যে ইতোমধ্যে ২ হাজার ৮৭৯ জনকে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগের কথাও জানান তিনি। এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় দেশব্যাপী এ কার্ড বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও তুলে ধরেন সরকারপ্রধান। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি নেওয়ার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষকদের আধুনিক ও কার্যকর শিক্ষাদান পদ্ধতিতে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com